২৪ ঘন্টার চলচ্চিত্র চ্যানেল আনছে জাজ মাল্টিমিডিয়া


বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব
ফিরিয়ে আনার জন্য দর্শক, প্রযোজক,
পরিচালক, অভিনয়শিল্পীরা অনেকদিন
ধরেই বাংলা সিনেমার জন্য একটি
টেলিভিশন চ্যানেলের দাবী করছেন।
সবার দাবীর প্রতি শ্রদ্ধা রেখে ও বাংলা
চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে বাংলা
সিনেমার জন্য একটি চ্যানেল আনছে
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়া। এই চ্যানেলে ২৪ ঘণ্টা
চলবে বাংলা সিনেমার গান, ট্রেইলার,
খবর, শিল্পী কলাকুশলীদের আড্ডা, এফ ডি
সি’র খবর আলোচনা, ইন্টারভিউ থাকবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়া ফেইসবুক পেইজের এক
স্ট্যাটাসে বাংলা সিনেমার জন্য
টেলিভিশন চ্যানেলের কথা বলা হয়েছে।
স্ট্যাটাসে বলা হয়েছে- বাংলাদেশ
চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে,
সবার আগে যেটা দরকার, সেটা হল ব্যবসা
সফল চলচ্চিত্র। বছরে অন্তত ১২টা সুপার
হিট সিনেমা হলে আবার ঘুরে দাঁড়াবে
আমাদের এই চলচ্চিত্র। চলচ্চিত্র একটা
শিল্প, সবচেয়ে বড় গণমাধ্যম, আবার
একইসাথে একটা বাণিজ্য। একটা সিনেমা
বানাতে প্রযোজকে অনেক টাকা লগ্নি
করতে হয়। যদি প্রযোজক সিনেমা বানিয়ে
টাকা ফেরত না পান, তবে আর সিনেমা
বানান না। অন্য ব্যবসায় চলে যায়।
সিনেমার ব্যবসা করতে হলে, সবার আগে
দরকার সিনেমা হল ও হলের ভালো
পরিবেশ। কিন্তু সিনেমার ব্যবসা মন্দা
থাকলে মালিকরা সিনেমাহল চালাতে
চায়না বা ব্যবসা মন্দার কারণে বন্ধ
হলগুলি খুলছে না। একসময় বাংলাদেশে
ছিল ১৪০০ সিনেমা হল, এখন আছে ৩৩০ টা ।
তাই, চলচিত্রের সুদিন ফিরিয়ে আনতে
সবার আগে দরকার সুপার ডুপার হিট
সিনেমা। আমরা খুব ভালো সিনেমা
বানালাম, কিন্তু যদি ব্যবসা না করে
তাহলে কিন্তু হল একটা একটা করে বন্ধ
হতে থাকবে। হলের সংখ্যা আরও কমে
গেলে, কেউ আর সিনেমা বানাবে না।
কারণ তখন লগ্নি ঝুঁকির মুখে পড়ে যাবে।
আরও একটা জিনিস দরকার, সেটা হল শুধু
বাংলা সিনেমার জন্য টিভি চ্যানেল।
সেখানে সারাদিন বাংলা সিনেমার গান,
টেইলর, খবর, শিল্পী কলাকুশলিদের আড্ডা,
আলোচনা, ইন্টারর্ভিউ থাকবে । থাকবে
আমাদের FDC’র খবর। ২৪ ঘণ্টা চলবে
upcoming সিনেমার গান, ক্লিপ, টেইলর।
মানে চাই ১০০% complete সিনেমা
চ্যানেল। তাহলে দেশের সবাইকে আমরা
জানাতে পারব কি সিনেমা আসছে।
দর্শককে আকৃষ্ট করতে পারব হল মুখি
করতে। ঠিক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে
কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি ।
জাজ এই বছর প্রথম দিকে ঘোষণা দেয়,
২০১৬ সালে জাজ সিনেমা চ্যানেল খুলবে।
আমরা সেই অনুযায়ী এতদিন কাজ করেছি।
এখন জাজ সিনেমা চ্যানেল শুরু করার জন্য
সম্পূর্ণ তৈরি। এখন সরকারের অনুমোদন
পেলেই শুরু হবে ১০০% বাংলাদেশ সিনেমা
চ্যানেল। নাম JAAZ TV. যেখানে শুধুই
বাংলা চলচ্চিত্রের গান, প্রচারনা,
বাংলা চলচিত্রের খবর, শিল্পী
কলাকৌশুলিদের সাক্ষাৎকার/আড্ডা ও
বাংলাদেশের চলচ্চিত্র দেখানো হবে ২৪
ঘণ্টা।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট