ইতিহাস গড়লো 'বড় ছেলে'
১৯/০৯/২০১৭, ১২:৩২
বাংলাদেশের মানুষের কাছে মধ্যবিত্ত বনাম উচ্চবিত্ত জীবনের দ্বৈরথ আর প্রেমের গল্প সবসময়েই জনপ্রিয় ছিল। এরই ধারাবাহিকতায় আরেকটি উদাহরণ 'বড় ছেলে' নামের একটি টিভি নাটক।
ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারের পরই আলোচনায় চলে আসে টেলিছবি ‘বড় ছেলে’। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর প্রশংসা করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা। টিভিতে মিস করার পর এবং চারপাশে আলোচনা শোনার ফলে ইউটিউবে ‘বড় ছেলে’কে দেখা হয়েছে দেদার।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি মাত্র ৯ দিনে ছুঁয়েছে ৫০ লাখের মাইলফলক। বাংলাদেশের আর কোনও নাটক বা টেলিছবির এমন নজির নেই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এর বর্তমান ভিউ ৫৩ লাখ।
'বড় ছেলে' নাটকটিতে মধ্যবিত্ত ছেলের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, আর উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকের আবেগতাড়িত সংলাপ, কাহিনীর কেন্দ্রিকতা আর নির্মাতার পরিমিতিবোধ নাটকটিকে সফল করেছে; এরই ধারাবাহিকতায় নাটকটির প্রশংসায় পঞ্চমুখ এর দর্শকেরা।
লেখকঃ Unknown
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)