বীরগঞ্জে এসএসসি ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ

বীরগঞ্জে এসএসসি ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের
প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ
papry99.blogspot.com


॥ বীরগঞ্জে গত বৃহস্পতিবার এসএসসি ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওবাইদুল হক সরকারী বিধি মালা ও শিক্ষা বোর্ডের প্রদত্ত পত্রের নির্দেশ উপেক্ষা করে প্রতিটি শিক্ষার্থী’র কাছে অতিরিক্ত ১০০০/-দাবী করে শিক্ষার্থী ও অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করেছে।

 

অনেক শিক্ষার্থী ও সচ্ছল অভিভাক অতিরিক্ত ফি দিয়ে ফরম পুরন করলেও অধিকাংশ শিক্ষার্থীও অভিভাক ফরম পুরনে অংশ গ্রহন করতে পারছে না বা তাদের ফরম পুরনের সুযোগ দিচ্ছে না। বাধ্য হয়ে নিরম্নপায় দরিদ্র শিক্ষার্থী ও অভিভাকের গত বৃহস্পতিবার অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গনে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

 

সংবাদ পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ওবাইদুল হকের সাথে সাক্ষাত করা হলে জানান, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক বিপুল চন্দ্র রায়ের প্রদত্ত পত্রের নিদের্শ মোতাবেক অতিরিক্ত ১০০০/- টাকা আদায় করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জানান, ৯৪জন পরীক্ষার্থী মধ্যে ইতি মধ্যে ৩০জন শিক্ষার্থী ফরম পুরন করেছে।

 

শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়া হবে কি না জনতে চাইলে তিনি জানান তা ভবিষতে দেখা যাবে। বিদ্যালয়ে সরকারী ও বেসরকারী ভাবে ফরম পুরনে টাকা আদায়ের স্বাক্ষরিত নিদের্শিত পত্র মোতাবেক আদায় করা হচ্ছে। আমি পত্রের নিদের্শের বাইরে কোন অতিরিক্ত টাকা আদায় করছি না।

 

শিক্ষার্থী অভিভাবক মন্মথ চন্দ্র রায়, আজগর আলী, এমদাদুল হক, জবায়দুল ইসলাম, ফজির উদ্দিন, আজিজার রহমান, আসগর আলী-২, মোস্তফা কামাল, মিজানুর রহমান, ইসরাইল হোসেন, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আবু সাইদ, মারু মিয়া, মোজাম্মেল হক ও হাকিমুল ইসলাম সহ

 

অর্ধশত শিক্ষার্থী অভিভাবক অতিরিক্ত টাকা ফিরিয়ে দেয়া ও  সরকার নিদের্শ মোতাবেক ফরম পুরনের দাবি জানান এবং সরকারী আইন অমান্যকারী প্রধান শিক্ষক ওবাইদুল হকের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানান।
https//:papry99.blogspot.com


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট