#গল্প_একা
.এই গল্প যে পড়বে সেই বুঝবে প্রেম কি জিনিষ...... বহুদিন পরে.
মেয়েঃ হাই.. কেমন আছো?
ছেলেঃ হঠাৎ Unblock করলে যে...?
মেয়েঃ আমার ইচ্ছা হইছে তাই..!!
ছেলেঃ ওহ. সেদিন ও তো তোমার ইচ্ছা
রেখেছিলাম.. তো আজ কি চাও?
মেয়েঃ কিছু চাওয়া ছাড়া কি ম্যাসেজ দেওয়া
যাবেনা?
ছেলেঃ হ্যা,,বলো.. শুনছি..
মেয়েঃ উত্তর টা দিলে না তো?
ছেলেঃ জানার অধিকার হারিয়েছো..তুমি কেমন
আছো?
মেয়েঃ হুম.. এই তো ভালো..
ছেলেঃ তার মানে বেশি ভালো নেই..
মেয়েঃ কিভাবে বুঝলে..?
ছেলেঃ সেটা তুমি জানলে.. ছেড়ে যেতে না.. আচ্ছা
শোনো আমি বের হবো. খারাপ লাগছে কিছু
বললে বলো..
মেয়েঃ একটু সময় কি পাওয়া যাবে?
ছেলেঃ হুম,,বলো..
মেয়েঃ কি করো?
ছেলেঃ দোকানে বসে আছি..
মেয়েঃ এখন ও ছাড়ো নি..
ছেলেঃ যার জন্য ছেড়েছিলাম সে আমাকে ছেড়ে চলে
গেছে..তাই আবার আমি আগের মত হয়ে গেছি..
মেয়েঃ খুব ই খারাপ..
ছেলেঃ হ্যা,, তবে পিছুটান নেই..
মেয়েঃ তুমি কি আর রিলেশন করেছো?
ছেলেঃ যদি করতামা তাহলে তোমার ম্যাসেজ এর
রিপ্লে দেওয়ার সময় পেতাম না..এন্ড প্লিজ যা
বলার তাড়াতাড়ি বলো আর পারছিনা..
মেয়েঃ কেনো কি হইছে?
ছেলেঃ বুকের বাম কোণে ব্যথা হচ্ছে...
মেয়েঃ কেনো?
ছেলেঃ না জানলেও চলবে.. প্লিজ তাড়াতাড়ি...
মেয়েঃ আমাকে কি আরেকবার সুযোগ দিবা?
তোমার জীবনে ফিরে আসতে?
ছেলেঃ সে কি তোমাকে সুখী রাখেনা?
মেয়েঃ..........
ছেলেঃ হুম বুঝালাম.. যাই হোক.. কেনো ফিরতে
চাও?
মেয়েঃ তোমার মত করে কেউ ভালোবাসেনা..
ছেলেঃ আমি বলেছিলাম.. তোমাকে..
মেয়েঃ খুব ই কষ্ট হয়..
ছেলেঃ জানো,,খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আবার
বুকে জড়াতে.. ফিরেয়ে আনতে জীবনে
মেয়েঃ তাহলে কেনো ফিরিয়ে নিচ্ছ না..
ছেলেঃ কারণ..এইবার তোমাকে ফিরেয়ে নিলে.
যখন ই তুমি আমার চোখের দিকে তাকাবা তখন ই
তোমার নিজের কাছে অপরাধী মনে হবে,, আমার
চোখে ভালোবাসা খুঁজে পাবেনা তুমি,, মনে হবে
করুণা করছি, আর তোমার চোখের দিকে তাকালে
মনে হবে.. আমার প্রতিটা রাত দিনের কথা...
মেয়েঃ প্লিজ. আমার কান্না পাচ্ছে..
ছেলেঃ সেদিন আমিও কেঁদেছিলাম.. একবার
দেখোনি..
মেয়েঃ Sorry প্লিজ..
ছেলেঃ তোমার এই sorry টা পারবেনা. আমার সেই
কষ্টের দিন গুলো ফিরিয়ে দিতে পারবেনা.. আমার
নষ্ট হওয়া সময় গুলো ফেরাতে. পারবেনা আমার
নরম থেকে কঠিন হয়ে যাওয়া মন টাকে আবার নরম
করতে.. পারবেনা.. সেই কথা গুলো ভোলাতে
তোমার বিদায়ে যা তুমি বলেছিলে...
মেয়েঃ প্লিজ এইভাবে বলোনা.. আমার কষ্ট
হচ্ছে
ছেলেঃ হুম,,,তুমিও ফিরে আসতে চেওনা এইবার
ফিরে আসলে আমার চেয়ে বেশি কষ্ট তোমার হবে.
মেয়েঃ একটা সুযোগ কি পাবোনা?
ছেলেঃ সুযোগ যদি তোমাকে দিয়েও দি তুমি সেই
আগের তুমি আর আমি সেই আগার আমি হতে
পারবোনা..
মেয়েঃ কেনো পারবোনা.. চেষ্টা করলে ঠিক ই
পারবো..
ছেলেঃ মন যার ভাঙে সেই জানে.. সেটা আর আগের
মত জোড়া লাগানো সম্ভব না.
মেয়েঃ হুম,,,
ছেলেঃ জানি,,ভুলতে পারবোনা.. তবুও ফিরে পেতে
চাইনা. আর তোমার অপরাধী মুখটা দেখতে চাইনা..
মেয়েঃ(কিছু কান্নার ইমুজ সেন্ড করে)
ছেলেঃ হা হা হা, ভাগ্যিস চোখের পানি কথা বলতে
পারেনা না হলে সেদিন তোমার আসল রূপ টা
দেখাতে পারতাম না.. যাই হোক. ভালো থেকে..
ভালো রেখো.. আমিও চেষ্টা করবো.. কিন্তু
প্লিজ.. আর কারো মন নিয়ে খেলা করোনা..
অনেক কষ্ট হয়..
মেয়েঃ সত্যি সেদিন যদি তোমকে বুঝতাম..
ছেলেঃ একটা কথা জানো তুমি আজ ফিরতে চাও
কেনো আমার কাছে?
মেয়েঃ কেনো?
ছেলেঃ আজ তুমি একা হয়ে গেছো তাই..
মেয়েঃ হুম,অনেক..
ছেলেঃ একাকীত্ব যে কতটা যন্ত্রণার যে ভোগে
সে জানে. তবুও আমি কাওকে চাইনা কারণ,, এইবার
আবার তোমাকে হারালে পৃথিবীতে বসবাসের
অযোগ্য হয়ে যাবে.
মেয়েঃ কথা দিলাম হারাবোনা.
ছেলেঃ শুরুতে সবাই এই রকম ই বলে. তুমিও
বলেছিলে. কিন্তু সময় বাস্তবটা ঠিক দেখিয়ে
দিয়েছে.. তাইনা.
মেয়েঃ.......
ছেলেঃ তোমার নীরবতা জানিনা কি বলছে.. তবে
সত্যি আমি আর পারবোনা.
মেয়েঃ.......
ছেলেঃ ওকে,, বাই.. ভালো থেকে
মেয়েঃ শোনো
ছেলেঃ বলো
মেয়েঃ I love U
ছেলেঃ আফসোস,, সেদিন আমিও হাত জোর করে
বলেছিলাম..
মেয়েঃ প্লিজ
ছেলেঃ বাই,,
মেয়েঃ প্লিজ..
ছেলেঃ No more excuse,, No more pain,, life is
struggle,, So fight every time,, and now,, I am
নন্তন,,,
মেয়েঃ হুম,, বাই.,,,,,