বিপিএল ফাইনাল: ঢাকার সঙ্গী কে?

বিপিএল ফাইনাল: ঢাকার সঙ্গী কে?
প্রকাশ : ০৯. ডিসেম্বর, ২০১৭ ১১:44
kobirajhat24.net
papry99.blogspot.com
গর্বিত কবিরাজহাট: আজ ৯ ডিসেম্বর,

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর
চলতি আসরে ফাইনালের টিকেট নিশ্চিত
করেছে ঢাকা ডায়নামাইটস।তবে ঢাকার
প্রতিপক্ষ হিসেবে কে ফাইনালে যাবে
সেটা এখন নিশ্টিত নয়।ঢাকার সঙ্গে
ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস না
রংপুর রাইডার্স মুখোমুখি হবে তা জানা
যাবে আগামীকাল।মিরপুর শেরেবাংলা
জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়
কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ও রংপুর
পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী
দল আগামী ১২ ডিসেম্বর জমকালো
ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে।
ঢাকা ৯৫ রানের বিশাল ব্যবধানে
কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
৩০ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি ১৬
রানে ৩ উ্ইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন
পাকিস্তানী বুম বুম শহীদ আফ্রিদি। ঢাকার
অধিনায়ক সাকিবও নিয়েছেন দুই উইকেট। kobirajhat24.net
papry99.blogspot.com
বিপিএলের এলিমেনটর ম্যাচে খুলনার
বিপক্ষে দারুণ জয় পেয়েছে রংপুর
রাইডার্স।ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস
গেইলের অনবদ্য ১২৬ রানের ইনিংসে ভর
করে ২৮ বল বাকি থাকতেই ৮ উইেকেটে জয়
পেয়েছে মাশরাফির দল।রংপুরের জয়ে
টুর্নামেন্ট থেকে ছিটকে
পড়েছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস।
এদিন মিরপুরে ক্রিস গেইলের ওয়ান ম্যান
শো দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।গেইল
একাই ৫১ বলে ১২৬ রান করে এ আসরের প্রথম
সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছেন।সেঞ্চুরি
করতে খেলেছেন মাত্র ৪৫ বল।তার ইনিংসটি
সাজানো ছিল ১৪টি ছক্কা ও ৬টি চারের
মারে।আর গেইলকে এদিন দারুণ সঙ্গ
দিয়েছেন মোহাম্মদ মিথুন।তিনি অপরাজিত
ছিলেন ৩৬ বলে ৩টি চারের মারে ৩০ রানে।
খুলনার হয়ে আর্চার দুটি উইকেট সংগ্রহ
করেছেন।
এর আগে দিনের শুরুতে টস জিতে
ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর
রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন
মর্তুজা। ব্যাটিংয়ে নেমে পুরান ও কার্লোস
ব্রাথ হোয়াইটের ব্যাটিংয়ে ভর করে ১৬৭
রান সংগ্রহ করে খুলনা। রংপুরের হয়ে
লাসিথ মালিঙ্গা ২টি, নাজমুল, রুবেল,
বোপারা ও সোহাগ গাজী ১টি করে উইকেট
সংগ্রহ করেন। kobirajhat24.net
papry99.blogspot.com
গতকাল খুলনা টাইটান্সকে হারিয়ে
ফাইনালে উঠার পথে এক ধাপ এগিয়ে গেছে
রংপুর রাইডার্স। ফাইনালে খেলতে হলে
তাদের আরেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে
হবে। এই পরীক্ষায় মাশরাফি বিন
মুর্তজাদের প্রতিপক্ষ কুমিল্লা
ভিক্টোরিয়ান্স।
কবিরাজহাট২৪ডটনেট/kobirajhat24.net




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট