রিজার্ভ ডে’তে গড়ালো ম্যাচ
Kobirajhat24.net
========================
রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
মধ্যকার চলমান বিপিএলের দ্বিতীয়
কোয়ালিফায়ার ম্যাচ মোড় নিয়েছে
নাটকীয়তার দিকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি
কার্টেল ওভারে গড়ানোর শেষ সময়
৯.৩০ ওতিক্রম করার পর দ্বিতীয় ফাইনালিস্ট
নির্ধারণ করতে রংপুর ও কুমিল্লার মধ্যকার
ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি একদিন পর অর্থাৎ
সোমবার আবারো শুরু করার সিদ্ধান্ত
নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দু’দলের
মধ্যকার ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ তাই নৈতিকতা
থেকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে
বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ যে পর্যন্ত ম্যাচ গড়িয়েছে
আগামীকাল সন্ধ্যায় একই জায়গা থেকে
খেলা আবারো মাঠে গড়াবে বলে নিশ্চিত
করেছেন বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য
সচিব ইসমাইল হায়দার মল্লিক। স্টেডিয়ামের
মাইকে এই ঘোষণা দেন তিনি। এসময় তিনি
নিশ্চিত করেন আজকের ম্যাচের টিকিট
দিয়ে আগামীকালও খেলা দেখতে
পারবেন দর্শকরা।
প্রসঙ্গত দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য
কোন রিজার্ভ ডে না থাকলেও, ম্যাচের
গুরুত্ব বিবেচনা করে দুই মালিক পক্ষের
সম্মতিতে ম্যাচটি সোমবার আজকের জায়গা
থেকে আবারো পরিচালনার সিদ্ধান্ত নেয়
বিপিএল গভর্নিং কাউন্সিল।
এর আগে শঙ্কা থাকা স্বত্বেও নির্দিষ্ট
সময়েই মাঠে গড়িয়েছিল রংপুর রাইডার্স ও
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার একেএস
বিপিএল ২০১৭ আসরের দ্বিতীয়
কোয়ালিফায়ারের ম্যাচ। ঠিক-ঠাক গতিতে
সামনের দিকে এগোচ্ছিলও ম্যাচ। তবে
ম্যাচ শুরুর ঘন্টাখানেক সময় অতিক্রান্ত
হতেই শঙ্কাকে সত্য প্রমাণ করে ম্যাচে
এমতাবস্তায় ম্যাচের পরিণতি কি হতে পারে এ
নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্য দেখা
দিয়েছে চিন্তার ছাপ। বৃষ্টি বাগড়ায় ম্যাচ শেষ
পর্যন্ত মাঠে না গড়ালে ফাইনালে
উর্ত্তীণ হবে কুমিল্লা। তবে চূড়ান্ত
সিদ্ধান্ত জানানোর আগে শেষ পর্যন্ত
অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা।
প্রসঙ্গত ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে
আগের ম্যাচে শতক হাঁকিয়ে ফাইনালের
এক ধাপ কাছে নিয়ে আসা ক্রিস গেইলের
উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করেছে ৭
ওভারে ৫৫ রান। ২৪ বল মোকাবেলায় ৪ ছয়
ও ৪ চারের সাহায্যে ৪৬ রান নিয়ে অপরাজিত
আছেন চার্লস আর তাঁর সাথে অপরাজিত
আছেন ব্রেন্ডন ম্যাককালাম।
উল্লেখ্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস
জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়
কুমিল্লা। নিজেদের খেলা শেষ ম্যাচ
থেকে একটি করে পরিবর্তন এনে
আজকের লড়াইয়ে নামে উভয় দল। লাসিথ
মালিঙ্গা দেশে ফিরে যাওয়ায় তার জায়গায়
উদানাকে নিয়ে আজ মাঠে নামে রংপুর।
অন্যদিকে ডোয়াইন ব্রাভোর বদলে
গ্রায়েম ক্রেমারকে আজকের ম্যাচের
একাদশে অন্তর্ভুক্ত করে কুমিল্লা।
Papry99.blogspot.com